সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান, যেভাবে আবেদন কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও শহরের বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব আকর্ষণীয় নতুন বাংলা শিরোনাম আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩ ব্যাংকে ৬৪ জন নিয়োগে ৩৩১ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ সকালেই পড়ুন আলোচিত ৫ খবর যে ৪ কারণে মুহাম্মদ (সা.) একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ইতালিতে স্কুলে বোরকা নিষিদ্ধের ঘোষণা, ভাষা শিক্ষার শর্ত দিলেন প্রধানমন্ত্রী মেলোনি হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে: ট্রাম্প বাঁশের লাঠিতে অপ্রতিমের মাথায় আঘাত: নিখুঁত তদন্তের দাবিতে ক্ষুব্ধ পরিবার নওগাঁর রানীনগরে গণ-অভ্যুত্থানের পর কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনা দিনাজপুরে এসএসসি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি ইরান কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত পাঠাল: যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার আহ্বান অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী
ad728

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

প্রিন্ট
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর